ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মদনপুর পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার, আহত-২

ভোলা প্রতিনিধি :
  • আপডেট সময় : ১১:৩৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ১৯৪ বার পঠিত

পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়েছে স্থানীয় বাসিন্দা তরিকুল ইসলাম এর ছেলে মোঃ সোহেল (২৬) ও আতিক উল্লাহ এর ছেলে মোঃ রায়হান (৩০) । এই হামলায় গুরুতর আহত হয়ে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ৪০ নং ও ৩৬ নং বেডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তারা।

৭ই মার্চ (বৃহস্পতিবার) ভোলা জেলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ২ নাম্বার আবাসন এর সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত সোহেল অভিযোগ করে বলেন, বিগত ৬ মাস আগে আমার কাছ থেকে আজিজুল মাঝির ছেলে কামাল ৩০ হাজার টাকা ধার নিয়েছে। বেশ কয়েক বার তার কাছ থেকে আমরা পাওনা টাকা চাইলে ও সে আমার টাকা দেই দিচ্ছি বলে বিভিন্ন তালবাহানা করতে থাকে। আজকে আমি তাকে দেখতে পেয়ে টাকা চাই। সে আমার টাকা দিবে না বলিয়া অস্বীকার করেন। কেন টাকা দিবে না তাকে এ কথা জিজ্ঞেস করলে সে আমার গালে চড় মারে। আমাকে চড় মারা দেখে সেখানে উপস্থিত থাকা রায়হান আইসা কামালকে জিজ্ঞেস করলে কামাল ও তার ভাই বাচ্চু, সাহেব আলী এবং আইয়ুব মিলে আমাকে ও রায়হানকে খুর দিয়ে এলোপাতাড়ি পোচাতে থাকে ও মারধর করতে থাকে। মারধরের এক পর্যায়ে আমরা মাটিতে পড়ে গেলে স্থানীয় লোকজন আমাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসে। আমি উক্ত হামলার উপযুক্ত বিচার দাবি করছি।

এ ঘটনায় দৌলতখান থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহতদের পরিবার।

ট্যাগস :

মদনপুর পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার, আহত-২

আপডেট সময় : ১১:৩৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪