ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভোলায় ১০০ কেজি পলিথিন জব্দ, ২০ হাজার টাকা জরিমানা 

আশিকুর রহমান শান্ত-ভোলা: 
  • আপডেট সময় : ০৭:১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ৮৬ বার পঠিত

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম চরকালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি স্কুটি সহ ১০০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করে ভ্রাম্যমান আদালত। 

এসময় নিষিদ্ধ পলিথিন বহন করা ব্যবসায়ী মোঃ হাছান (১৯) নামে একজন কে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

রবিবার (২৪ নভেম্বর) বিকাল ৪ টা ৫০ মিনিটের সময় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভূমি) মোঃ আহসান হাফিজ এ জরিমানা করেন। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া ও ভেলুমিয়া পুলিশ ফাঁড়ির পুলিশের একটি টিম উপস্থিত ছিলো।

ব্যবসায়ী মোঃ হাছান বাপ্তা ইউনিয়নের বুড়ি মসজিদ এলাকার মাইনুদ্দিন এর ছেলে। তিনি ভোলার নিষিদ্ধ পলিথিন এর প্রধান হোতা মোঃ ফরহাদ এর অধীনে ব্যবসা করে বলে জানা যায়। 

ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বিকালে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম চরকালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রথমে পুলিশ সদস্যরা নিষিদ্ধ পলিথিন বোঝাই স্কুটি টি জব্দ করে। পরে তারা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ ব্যবসায়ী কে ২০ হাজার টাকা জরিমানা করেন।
তিনি আরও জানান, জব্দ পলিথিনের বাজার মূল্য প্রায় ২০ হাজার টাকা। এছাড়াও জব্দকৃত পলিথিন বর্তমানে তাদের কাছে জব্দ রয়েছে।
উল্লেখ্য ভোলার প্রায় সকল নিষিদ্ধ পলিথিন আমদানিকারক ও খুচরা পর্যায় ব্যবসায় করেন পূর্ব ইলিশা ইউনিয়নের পরানগঞ্জ বাজার এলাকার বাসিন্দা মোঃ ফরহাদ হোসেন। এর আগেও একাধিকবার প্রশাসনের একাধিক টিম তার গুদামঘর সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জরিমানা করেন। তারপরেও ফরহাদ দমে যাননি।

ট্যাগস :

ভোলায় ১০০ কেজি পলিথিন জব্দ, ২০ হাজার টাকা জরিমানা 

আপডেট সময় : ০৭:১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪