ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভোলায় সড়ক অবরোধ করে বিএনপির বিক্ষোভ মিছিল

আশিকুর রহমান শান্ত -ভোলা:
  • আপডেট সময় : ০৫:৫৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ ১৪৪ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অবৈধ তফসিল বাতিল ও এক দফা দাবি আদায়ে সপ্তম ধাপে ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিনের নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে ভোলা-চরফ্যাশন সড়কের পিটিআই এলাকায় জেলা বিএনপি এ বিক্ষোভ মিছিল করে। এসময় বিএনপির ঘোষিত এক দফা দাবি বাস্তবায়নে বিভিন্ন স্লোগান দেয় তারা। মিছিলটি ভোলা পিটিআই এর সামনে থেকে শুরু হয়ে পানের আড়ৎ এর সামনে গিয়ে শেষ হয়।

এসময় বিক্ষোভ মিছিলে অংশ নেন, ভোলা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মনির, ভোলা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, ভোলা জেলা যুবদল নেতা ওমর ফারুক, মোশারফ শিকদার, মোঃ বাপ্পি, মোঃ আমিরুল ইসলাম মাসুম, বিয়াদ হাওলাদার, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জুয়েল, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাইনুউদ্দিন হাওলাদার, ভোলা জেলা ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রুবেল, বশির খন্দকার, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইব্রাহিম সহ প্রমুখ।

ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন বলেন, দমন পীড়ন ও গনগ্রেপ্তার করে এই ফ্যাসিস্ট সরকারের শেষ রক্ষা হবে না। অচিরেই রাজপথের আন্দোলনে এই সরকারের পতন নিশ্চিত করা হবে। এছারাও বিক্ষোভকারীরা ঘোষিত তফসিল বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।

অন্যদিকে, ভোলায় অবরোধে কোন প্রভাব দেখা যায়নি। ভোলা-চরফ্যাশন সড়কে দূরপাল্লার যান ও আভ্যন্তরিন সড়ক গুলোতে ছোট ছোট যান চলাচল স্বাভাবিক রয়েছে। সেই সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে। তবে জন-নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোন ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা সর্তক অবস্থানে রয়েছে।

ট্যাগস :

ভোলায় সড়ক অবরোধ করে বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৫:৫৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩