ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ভোলায় ব্যাংক কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ০১:২২:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ১৫৩ বার পঠিত

ভোলা শহরের ওয়েস্টার্নপাড়া এলাকার একটি ভাড়াটিয়া বাসা থেকে এক ব্যাংক কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। এ ঘটনায় পুলিশ তাঁর স্বামীকে আটক করেছে। শনিবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ভোলা সদর মডেল থানার ওসি মনির হোসেন মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত মাকসুদা আক্তার বরিশাল জেলার শায়েস্তাবাদ এলাকার বাসিন্দা। তাঁর স্বামীর নাম মো. আহসান হাবিব। তিন ভোলা সদর রোডের আল আরাফাহ ইসলামী ব্যাংকের সেকেন্ড অফিসার। তাঁর বাড়িও শায়েস্তাবাদ এলাকায়। তিনি সম্প্রতি বিয়ে করেছেন। গত ১৭ মার্চ স্ত্রীকে নিয়ে ওয়েস্টার্ন পাড়া এলাকার একটি ভাড়াটিয়া বাসায় বসবাস শুরু করেন।

ওসি জানান, স্ত্রীর সঙ্গে আহসান হাবিবের মনোমালিন্য রয়েছে। প্রায়ই তাদের মধ্যে ঝগড়াঝাটি হতো। তাঁর স্ত্রী বরিশালের একটি কলেজে পড়াশোনা করত। গেল ১৭ মার্চ তিনি স্ত্রীকে বরিশাল থেকে ভোলায় নিয়ে আসেন। স্ত্রী তাঁর সঙ্গে ভোলায় থাকতে অপারগতা প্রকাশ করেন। স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় মাকসুদা আক্তার বাসার একটি খুঁটির সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।

মাকসুদার মৃত্যুর ঘটনায় পরিবার স্বামী আহসান হাবিবের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনা আইনে মামলা দায়ের করেছেন। সেই মামলায় হাবিবকে গ্রেফতার দেখিয়ে আজ রবিবার কোর্টে সোপর্দ করা হবে।

ট্যাগস :

ভোলায় ব্যাংক কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

আপডেট সময় : ০১:২২:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪