ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

ভোলায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ০৫:৪৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ১৩২ বার পঠিত

ভোলার চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানা এলাকায় পুকুরে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে শশিভূষণ থানা এলাকার রসুলপুর ইউনিয়নের ভাসানচর গ্রামে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

শিশু দু’জন হলো- ভাসানচর গ্রামের মো. রাসেল মিয়ার ছয় বছর বয়সী ছেলে মো. বায়েজিদ ও চার বছর বয়সী মেয়ে মারিয়া সুলতানা। বায়েজিদ ও মারিয়া আপন ভাই-বোন।

তাদের মামা ফয়েজ উল্লাহ সাংবাদিকদের জানান, বেলা ১২টার দিকে বায়েজিদ ও মারিয়া বাড়ির পুকুরের পানিতে গোসল করতে যায়। একপর্যায়ে তারা দু’জন পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন তাদের দু’জনকে খোঁজতে পুকুরে যায়। পুকুরের গিয়ে তাদের মা দেখতে পায় মারিয়ার স্যান্ডেল জুতা পুকুরের পানিতে ভাসছে।

এরপর তিনি পুকুরের পানিতে নেমে তাদেরকে খোঁজতে থাকেন। একপর্যায়ে তাদের মায়ের পায়ের ধাক্কায় বায়েজিদের মরদেহ ভেসে ওঠে। এর কয়েক সেকেন্ডের মধ্যে ভেসে ওঠে মারিয়ার মরদেহ।

শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশু দু’টির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

ভোলায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

আপডেট সময় : ০৫:৪৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪