ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ভোলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ০৮:১৫:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪ ১৮৫ বার পঠিত

ভোলার চরফ্যাশনে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মো. আরাফাত (৬) ও মো. জুনায়েদ (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা দু’জন খালাতো ভাই। শিশু দু’টিকে হারিয়ে নির্বাক পরিবার। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠছে চারপাশ।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার মাদ্রাজ ইউনিয়নের মিয়াজানপুর গ্রামের ৯নং ওয়ার্ডের মাতাব্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

শিশু আরাফাত মাদ্রাজ ইউনিয়নের মিয়াজানপুর গ্রামের ৯নং ওয়ার্ডের বাসিন্দা হারুন মাতাব্বরের ছেলে ও জুনায়েদ ঢাকার বিক্রমপুর জেলার বাসিন্দা মো. স্বপন মিয়ার ছেলে।

জানা যায়, জুনায়েদ পহেলা এপ্রিল তার বাবা-মায়ের সাথে মাদ্রাজ ইউনিয়নের মিয়াজানপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে তার নানা বাড়িতে বেড়াতে আসে। একই সময়ে খালাতো ভাই আরাফাতের পরিবারও নানা বাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুরের দিকে দুই খালাতো ভাই নানা বাড়ির পুকুরের খাটলায় খেলতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে।

চরফ্যাশন থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানায়, ঘটনাটি খুবই মর্মান্তিক। এ ঘটনায় শিশু দু’টির পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দুই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

ভোলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৮:১৫:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪