ঢাকা ১০:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

ভোলায় পাওনা টাকা কে কেন্দ্র করে ব্যবসায়ীকে হ*ত্যা*র অভিযোগ

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ১২:০২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ৯০ বার পঠিত

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চর আনন্দ পাট-৩ গ্রামে পাওনা টাকা কে কেন্দ্র করে সুলতান চকিদার এর ছেলে মোঃ শাহজাহান মিয়া (৬৫) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক‌ই এলাকার আবদুল খালেক এর ছেলে সিরাজ বিরুদ্ধে ।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় ওই এলাকায় শাহাজাহানের পরিবার ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত শাহজাহানের পরিবাবের অভিযোগ করে বলেন ,অভিযুক্ত সিরাজের কাছ থেকে ৪ লক্ষ টাকা ধার নেয় মৃত শাহজাহান। এর মধ্যে ১ লক্ষ টাকা ফেরত দেয়া হয়। বাকী ৩ লক্ষ টাকা কোরবানি ঈদের পর ফেরত দেয়ার কথা। তবে টাকা ফেরত দেয়ার সময় শেষ না হওয়ার আগেই গতকাল সোমবার রাতে মৃত শাহজাহানের বেশ কয়েকটি দোকানে তালা মারে পাওনাদার সিরাজ। এমন খবর শুনে মৃত শাহজাহান ও তার পরিবারের লোকজন ছুটে আসলে সেখানে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর এক পর্যায়ে মৃত শাহজাহানকে কিল-ঘুষি মারলে সেখানেই অসুস্থ হয়ে পরেন শাহজাহান। পরে ভোলা সদর হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র শীল বলেন, আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি মৃত শাহজাহান আগে থেকেই শারীরিক ভাবে অসুস্থ ছিলো। ওই ঘটনায় কথা কাটাকাটির এ পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পরেন। পরে লোকজন তাকে সদর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে অভিযোগ আসলে এটি সাধারন মৃত্যু নাকি হত্যা তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

ট্যাগস :

ভোলায় পাওনা টাকা কে কেন্দ্র করে ব্যবসায়ীকে হ*ত্যা*র অভিযোগ

আপডেট সময় : ১২:০২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫