ঢাকা ০১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলায় অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল

আশিকুর রহমান শান্ত -ভোলা:
  • আপডেট সময় : ০৮:১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ ২৪৭ বার পঠিত

কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী দেশব্যাপী বিএনপি ও জামায়াতের ডাকা ২৬ ও ২৭ নভেম্বর রোববার ও সোমবার ৪৮ ঘন্টার অবরোধের সমর্থনে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২৫ নভেম্বর) ২টায় অবরোধের সমর্থনে ভোলা শহরে বিএনপি’র নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল করে। ভোলা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য-সচিব রাইসুল আলমের নেতৃত্বে যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, ছাত্রদল ও মহিলা দলের নেতাকর্মীরা ভোলা জেলা বিএনপি অফিস কার্যালয় থেকে দুপুর ২টায় বিক্ষোভ শুরু করে মহাজনপট্টি হয়ে খলিফা পট্টি মসজিদ পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল শেষ করে।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে, পুলিশি নির্যাতন করে আন্দোলন সংগ্রাম দমানো যাবেনা। প্রহসনের তফসিল বাতিল না করা পর্যন্ত ভোলা জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা মাঠে আছে এবং রাজপথেই আন্দোলন চালিয়ে যাবে বলে প্রতিজ্ঞা করেন ।

এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ রাইসুল আলম, সিনিয়র যুগ্ম- সম্পাদক আলহাজ্ব সফিউর রহমান কিরণ, যুগ্ম-আহ্বায়ক আবদুর রব, কবির হোসেন, সদস্য ইয়ারুল আলম লিটন, ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম, উপজেলা যুবদল নেতা বিলাল হোসেন, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন, সহ-সভাপতি রবিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আকবর আকন। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আল আমীন হাওলাদার, ছাত্রনেতা নূর মোহাম্মদ রুবেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাসেল। জেলা মহিলাদলের সভাপতি সাজেদা খানম , সাধারণ সম্পাদক ইয়াসমিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

ট্যাগস :

ভোলায় অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৮:১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩