ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভোটারের কাঁধে পা রেখে নৌকার প্রার্থী মঞ্চে যাওয়ার ছবি ভাইরাল

মো: আলা আমিন - জামালপুর :
  • আপডেট সময় : ১০:৫৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩ ৮৫ বার পঠিত

বৈঠা হাতে নৌকায় বসে ভোটারের কাঁধে চড়ে জনসভা মঞ্চে যান জামালপুর-৫ সদর আসনের নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ। ভোটারের কাঁধে পা রেখে নৌকার প্রার্থী মঞ্চে যাওয়ার ছবি ও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় তা নিয়ে সমালোচনার ঝড় বইছে।

শনিবার বিকালে জামালপুর সদর উপজেলার শৈলের কান্দা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় এই ঘটনা ঘটে।

জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবু বলেন, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রেজনু ঈগল প্রতীকে ভোট ভিক্ষা চেয়ে সদরবাসীর হাতে-পায়ে ধরছেন ঠিক তখন নৌকার প্রার্থী ভোটারের কাঁধে পা দিয়ে মঞ্চে যাচ্ছেন। এই ঘটনার মধ্যে দিয়ে সদরবাসীকে অপমান এবং মুক্তিযুদ্ধের চেতনার সাথে প্রতারণা করা হয়েছে।

তবে এটিকে দলের নেতা-কর্মীদের ভালোবাসাপূর্ণ আবেগের বহি:প্রকাশ বলে মন্তব্য করেছেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।

ট্যাগস :

ভোটারের কাঁধে পা রেখে নৌকার প্রার্থী মঞ্চে যাওয়ার ছবি ভাইরাল

আপডেট সময় : ১০:৫৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩