সংবাদ শিরোনাম ::
ভোটমারীতে টিএমএসএসের শীতবস্ত্র বিতরণ
জাহিদুর ইসলাম জাহিদ- হাতীবান্ধা (লালমনিরহাট):
- আপডেট সময় : ০৫:২৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ ১৬১ বার পঠিত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভোটমারীতে শীতবস্ত্র বিতরণ করেন টিএমএসএস ঠেঙ্গামারা নামে বেসরকারি সংস্থা।
সোমবার বিকেলে হাতীবান্ধা ও কালীগঞ্জ সীমান্তে টি এম এসএস’র ভোটমারী শাখার আয়োজনে প্রায় ৩ শতাধিক অসহায় শীতার্ত পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন টিএম এসএসের যোনাল ম্যানেজার মইনুল হক প্রধান, ভোটমারী এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরইসলাম নুরু, টিএমএসএসের এরিয়া ম্যানেজার রেজাউল করিম, ভোটমারী শাখার ব্যাবস্থাপক বেলায়েত হোসেন ও পুলিশ পরিদর্শক স্বাধীন মিয়া সহ আরো অনেকে।
এসময় বক্তা গন বলেন লালমনিরহাট সদরে তিন শতাধিক ও ভোটমারী শাখার তিন শতাধিক পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় সমাজের বিত্তবানদের গরিব অসহায় পরিবারের পাশে দারানোর আহবান জানান অতিথি গন।



















