ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচনে ৭ প্রার্থীর মনোনয়ন জমা

চঞ্চল হাওলাদার- ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):
  • আপডেট সময় : ১২:২২:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪ ৮১ বার পঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে জমা দেয়ার শেষ দিনে (৩য় ধাপ) চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও তিলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম ফরিদুল হক শাহিন শিকদার, সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা মোহাম্মদ আলী মন্ডল, প্রভাষক রফিকুল ইসলাম ও পল্লী চিকিৎসক মতিয়ার রহমান।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শাহজাহান আলী সোহাগ, একেএম গোলাম কাদের সিদ্দিকী রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রভাষক মাহমুদুল হাসান, এস এম ফারুকুজ্জামান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান শাহানারা বেগম মীরা, ও জেলা পরিষদ সদস্য জহির উদ্দিন ব্যাপারীর সহধর্মিনী মনোয়ারা বেগম ও সাবেক ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সাঈফ আহম্মেদ নাসিম বলেন তপশীল অনুযায়ী ০২ মে বৃহস্পতিবার ছিল মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন। আগামী ০৫ মে যাছাই বাছাই ১২ মে প্রত্যাহার ও ১৩ মে প্রতীক বরাদ্দের দিন ধায্য আছে। আগামী ২৯ মে এই উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৯৮ হাজার ৭৩৪ জন।

ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচনে ৭ প্রার্থীর মনোনয়ন জমা

আপডেট সময় : ১২:২২:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪