ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভূরুঙ্গামারীতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গোডাউন হতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

চঞ্চল হাওলাদার-ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম):
  • আপডেট সময় : ০৭:০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪ ৯২ বার পঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গোডাউন হতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

শনিবার (০৮ জুন) দুপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ভূরুঙ্গামারী শাখা পরিচালনাকারী এমদাদুল হক পাভেল এর বাসায় ২ দফায় অভিযান চালায় থানা পুলিশ।

এসময় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গোডাউনের ভিতর হতে ১৬০ পিস ফেন্সিডিল ও টয়লেটের রিং স্লাপের ভিতর হতে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কুরিয়ার সার্ভিস পরিচালনাকারী ও বাসার মালিক পাভেল কৌশলে পালিয়ে যায়। তবে এঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে স্হানীয়রা বলছে অভিযান চলাকালে বাড়ির মালিক বাড়িতে থাকলেও কাউকে গ্রেফতার করা হয়নি। তারা আরো বলেন এ ঘটনার পিছনে কোন অদৃশ্য শক্তি কাজ করছে। এনিয়ে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান, পাভেল নামের এক ব্যক্তির বাড়ি থেকে ২০ কেজি গাঁজা ও ১৬০ পিস ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

ভূরুঙ্গামারীতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গোডাউন হতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

আপডেট সময় : ০৭:০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪