ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভূঞাপুরে বৈষম্যবিরোধী শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ সোহেল,টাঙ্গাইল :
  • আপডেট সময় : ০৬:০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ২২৭ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) ভূঞাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত এ সভায় শহীদ ও আহতদের পরিবারের দুঃখ-দুর্দশা এবং রাষ্ট্রীয় সহযোগিতার দাবি উঠে আসে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু আবদুল্লাহ খান। বৈষম্য দূরীকরণ আন্দোলনে আহত যুবদল নেতা মোঃ হাসান আলী সভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, “আমরা যখন পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছিলাম, তখন কেউ পাশে ছিল না। আজ আমরা আহত, আমাদের পরিবার কষ্টে দিন পার করছে, অথচ কেউ খোঁজ নেয় না। বড় বড় চেয়ারে বসে শুধু সমৃদ্ধ দেশ গঠনের বুলি শোনা যায়।”
সভায় ইউএনও আবু আবদুল্লাহ খান বলেন, “জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে তাদের পরিবার যেন রাষ্ট্রীয় সহযোগিতা পায়, সে লক্ষ্যে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।”
আলোচনা সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আন্দোলনের ইতিহাস, বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা করা হয়। শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয়।

ট্যাগস :

ভূঞাপুরে বৈষম্যবিরোধী শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫