ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভূঞাপুরে আপত্তিকর অবস্থায় মহিলা লীগ নেত্রী আটক

মোহাম্মদ সোহেল-টাংগাইল:
  • আপডেট সময় : ০৬:৫৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ৪৪৩ বার পঠিত

টাঙ্গাইলের ভূঞাপুরে মহিলা আওয়ামী লীগ নেত্রী রেহানা পারভিন (৪০) ও পরকীয়া প্রেমিক বাবলুকে (৪৫) আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেছেন স্থানীয় লোকজন। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 বুধবার (১১ জুন) দিবাগত রাতে উপজেলার নিকরাইল ইউনিয়নের পলশিয়া গ্রামে রেহানার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। রেহানা পারভীন উপজেলার নিকরাইল ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভাপতি ও পলশিয়া গ্রামের মো. শাহ আলমের স্ত্রী। সে দুই সন্তানের জননী।

অন্যদিকে প্রেমিক মো. বাবলু একই ইউনিয়নের সার পলশিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং তিনি ‘বাবলু ডেকোরেটর’ নামেই পরিচিত। ৫ সন্তানের জনক তিনি। স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে মহিলা নেত্রী রেহানা পারভীন এবং মো. বাবলুর মধ্যে পরকীয়া সম্পর্ক চলে আসছিল।

বুধবার দিবাগত রাতে পলশিয়া গ্রামের রেহানার বাড়িতে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা তাদেরকে হাতেনাতে ধরে ফেলেন এবং  মারধর করেন। এ সময় ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হয়। উৎসুক জনতা ভিড় জমায় বাড়িতে।

পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ তাদের উদ্ধার করে। এ বিষয়ে ভূঞাপুর থানার এসআই কামরুল ইসলাম বলেন, তাদের মধ্যে অনেক আগে থেকেই অবৈধ সম্পর্ক ছিল।

স্থানীয়রা ওঁত পেতে ছিল, যখন বাড়ির ছাদে তারা অবৈধ সম্পর্কে লিপ্ত হয় তখন তারা হাতেনাতে ধরে মারধোর করে। গ্রাম পুলিশ সংবাদ দিলে আমরা তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসি। ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম বলেন, আটককৃত দুইজনকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হবে।

ট্যাগস :

ভূঞাপুরে আপত্তিকর অবস্থায় মহিলা লীগ নেত্রী আটক

আপডেট সময় : ০৬:৫৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫