ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

ভূঞাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে আলোচনা সভা

মোহাম্মদ সোহেল-টাঙ্গাইল:
  • আপডেট সময় : ০৬:৫৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ ২৯১ বার পঠিত

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”এই প্রতিপাদ্যকে ধারণ করে টাঙ্গাইলের ভূঞাপুরে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার( ৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: পপি খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম রেজাউল করিম।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ তাইবুল ইসলামের সভাপতিত্বে ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মিজানাুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কৃষিবিদ মোখলেসুর রহমান।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় দুর্নীতি প্রতিরোধে তরুণ সমাজের ভূমিকা এবং জনসচেতনতা বাড়ানোর গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা সমাজ থেকে দুর্নীতি নির্মূল করতে তারুণ্যের শক্তি ও ঐক্যের ওপর জোর দেন।

ট্যাগস :

ভূঞাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে আলোচনা সভা

আপডেট সময় : ০৬:৫৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪