সংবাদ শিরোনাম ::
ভূঞাপুরে আচরণবিধি লঙ্ঘনে তিনজনকে ৩০ হাজার টাকা জরিমানা
মোহাম্মদ সোহেল,বিশেষ প্রতিনিধি:
- আপডেট সময় : ০৬:৫১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ৮৪ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভূঞাপুর উপজেলা প্রশাসন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিনটি মামলায় তিনজনকে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে।
সোমবার (২২ ডিসেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে সকল নাগরিক ও রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের আচরণবিধি কঠোরভাবে অনুসরণের আহ্বান জানান।
তিনি বলেন, ভবিষ্যতে আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের পক্ষ থেকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।




















