ভাষা শহীদদের প্রতি এমপি সোহাগে’র শ্রদ্ধাঞ্জলি
- আপডেট সময় : ০২:৫২:০২ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪ ৫২১ বার পঠিত

শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মোড়েলগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে শহীদের প্রতি জাতীয় সংসদ সদস্য, এইচ এম বদিউজ্জামান সোহাগ সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ-ই আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান, মোজাম্মেল হক মোজাম, মহিলা চেয়ারম্যান ফাহিমা ছাবুল,নির্বাহী কর্মকর্তা, এসএম তারেক সুলতান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এমদাদুল হক,মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে শহীদ দিবস উদযাপন উপলক্ষে, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও সকল সহযোগী সংগঠন, পুলিশ প্রশাসন, প্রেসক্লাব সহ বিভিন্ন বিভিন্ন সংগঠন ও ব্যক্তি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে শহীদের আত্মার প্রতি শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করেন জাতীয় সংসদ সদস্য, এইচ এম বদিউজ্জামান সোহাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ।




















