ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ভালুকায় অটোরিকশায় পিকআপের ধাক্কা, নিহত ২

মিজানুর রহমান মানিক- ময়মনসিংহ ব্যুরো:
  • আপডেট সময় : ০৩:৫৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪ ২৩৪ বার পঠিত

ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী অটোরিকশায় পিকআপের ধাক্কায় দুইজন পোশাক শ্রমিক নিহত হয়েছে এসময় অটোরিকশায় থাকা অপর ৫ জন আহত হয়েছেন।

শনিবার ভোর ৬টার দিকে উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় গ্রামে উথুরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, হাতিবেড় গ্রামের আসাদ আলীর স্ত্রী আসমা আক্তার (৩৫) ও একই গ্রামের মোশাররফ হোসেনের স্ত্রী শিরিনা আক্তার (২৬)। তারা পোশাক শ্রমিক বলে জানা গেছে।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে ভালুকা মডেল থানা পুলিশ।

নিহত দুই পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

ভালুকায় অটোরিকশায় পিকআপের ধাক্কা, নিহত ২

আপডেট সময় : ০৩:৫৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪