ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভাঙ্গা- মাওয়া পরীক্ষামূলক ট্রেন ছুটলো ১২০ কিলোমিটার গতিতেঃ উৎসুক লোকের ভীড়

মো: সরোয়ার হোসেন, ভাঙ্গা (ফরিদপুর) :
  • আপডেট সময় : ০৪:৫৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ ৩৯৯ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গা থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে মাওয়ার প্রান্তে ১২০ কিলোমিটার গতিতে ছুটলো পরীক্ষামূলক ট্রেন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনটি ৬০ কিলোমিটার বেগে ভাঙ্গা থেকে মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এ বিষয়ে পদ্মা রেল প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সহকারী প্রকৌশলী মো. শাদমান শাহরিয়া সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে একটি আন্তঃনগর ট্রেন ৬০ কিলোমিটার বেগে মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়।

একই ট্রেনটি সকাল সাড়ে ৯টার সময় ৮০ কিলোমিটার বেগে মাওয়া থেকে ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে আসে। সকাল ১০টা ৪০ মিনিটে ভাঙ্গা থেকে মাওয়া উদ্দেশ্যে ১০০ কিলোমিটার বেগে ছেড়ে যায়। বেলা সাড়ে ১১টার সময় ভাঙ্গার উদ্দেশ্যে ১২০ কিলোমিটার বেগে ট্রেনটি ট্রায়াল রান করানো হয়। পরপর দুদিন এভাবে চালানো হবে।

ভাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার এম শাজাহান জানান, ট্রেনটি ঈশ্বরদী থেকে রাতেই ফরিদপুরের ভাঙ্গা ষ্টেশনে পৌঁছায়। ভাঙ্গা ঢাকা রেলপথ ও পদ্মা রেলওয়ে সেতুর উপর দিয়ে যাত্রীবাহী ট্রেন ও পণ্যবাহী ট্রেন গতি পরীক্ষার জন্য ট্রায়াল দেওয়া হয়। প্রথম ট্রায়ালে সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে, দ্বিতীয় ট্রায়ালে সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিতে, তৃতীয় ট্রায়ালে সর্বোচ্চ ১০০ কিলোমিটার ও সর্বশেষ ১২০ কিলোমিটার গতিতে চলাচল
করে।

এদিকে শুক্রবার সর্বোচ্চ গতিতে পরীক্ষামূলক ট্রেন চালানোর ব্যাপারে রেললাইনের আশপাশে বৃহস্পতিবার রেলওয়ের পক্ষ থেকে মাইকিং করা হয়। কোনমতেই যাতে লোকজন চলাচল কিংবা গরু- ছাগল চরানো না হয়,এজন্য স্থানীয় জনসাধারণকে সতর্ক করা হয়। ভাঙ্গায় পরীক্ষা মূলক ট্রেন চালানোর ব্যাপারে স্থানীয় জনসাধারণের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ – উদ্দীপনা।

ভাঙ্গা- মাওয়া পরীক্ষামূলক ট্রেন ছুটলো ১২০ কিলোমিটার গতিতেঃ উৎসুক লোকের ভীড়

আপডেট সময় : ০৪:৫৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩