ঢাকা ১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ভাঙ্গায় বাসের চাকায় পিষ্ট হয়ে আপন দুই ভাই নিহত

মানিক কুমার দাস- ফরিদপুর:
  • আপডেট সময় : ০৫:৩৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩ ১২৪ বার পঠিত

ভাঙ্গা ঢাকা হাইওয়ে এক্সপ্রেসের ভাঙ্গা গোল চত্বর ফ্লাই ওভার এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে আপন দুই ভাই নিহত হয়েছে।

নিহতরা হলো মেহেরপুর জেলার মেহেরপুর থানার নতুন দরবেশপুর গ্রামের আদম আলীর পুত্র মাহফুজুর রহমান (২৯) ও তার ছোট ভাই হামিম(১৪)। ঘটনাটি ঘটেছে আজ সোমবার বিকেল তিনটার সময়।

পুলিশ ঘাতক বাসটিকে আটক করে লাশ দুটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক জুয়েল জানায়, দুপুরে ট্রেনে দুই ভাই ভাঙ্গা রেল স্টেশনে নেমে ভাঙ্গা গোল চক্কর ফ্লাইওভারের হাইওয়ে এক্সপ্রেস পার হচ্ছিল সে সময় ঢাকা গামী ইলিশ পরিবহন ( ঢাকা মেট্রো ব-১৪- ৬০৫৭) তাদের দুই ভাইকে বাসের চাকায় পিষ্ট করে পালিয়ে যেতে থাকে।

এতে করে দুই ভাই চাকায় পিষ্ট হয়ে দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। সেসময় বাসের ভেতরে যাত্রী ও স্থানীয় জনতার তারা খেয়ে বাসটি ফেলেই চালক পালিয়ে যায়।

বাসটিকে উদ্ধার করা হয়েছে। নিহত দুই ভাইয়ের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। তারা এলেই লাশ হস্তান্তর করা হবে।

ভাঙ্গায় বাসের চাকায় পিষ্ট হয়ে আপন দুই ভাই নিহত

আপডেট সময় : ০৫:৩৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩