ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভাঙ্গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে যুবক নিহতঃ আহত- ৫

মো: সরোয়ার হোসেন, ভাঙ্গা (ফরিদপুর) :
  • আপডেট সময় : ১১:৫৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩ ৩৫১ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ঘটনায় রাসেল শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার রাতে সংঘর্ষের ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে বাইশাখালি গ্রামে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

এর আগে বুধবার (৬ সেপ্টেম্বর) বিকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ হয়। এসময় রাসেলসহ অন্তত পাঁচজন আহত হন। নিহত রাসেল শেখ ভাঙ্গা পৌরসভার হোগলাকান্দি গ্রামের জাকির শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ভাঙ্গা পৌরসভার হোগলাকান্দি গ্রামের মাঠে হোগলাকান্দি ও বাইশাখালি গ্রামের যুবকদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলাকালে বাইশাখালি গ্রামের যুবক আমানতের সঙ্গে হোগলাকান্দি গ্রামের যুবক রাসেলের বাগবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়।

এরপর ২ গ্রামের খেলোয়াড়দের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়। গুরুতর আহত রাসেলকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাসেল মারা যান।এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, ফুটবল খেলা নিয়ে যুবকদের মধ্যে মারামারি হয়। পরে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভাঙ্গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে যুবক নিহতঃ আহত- ৫

আপডেট সময় : ১১:৫৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩