ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভাঙ্গায় প্রশাসনের হস্তক্ষেপে কাঁটাতারের বেড়ায় অবরুদ্ধ দশা থেকে মুক্ত হলেন প্রবাসী পরিবার

মো: সরোয়ার হোসেন,ভাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ১২:০০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ২৪৮ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ছোট খারদিয়া গ্রামে প্রতিপক্ষের দেয়া কাটা টারের বেড়ায় অবরুদ্ধ দশা থেকে মু়ুক্ত হলো প্রবাসী পরিবার।

দীর্ঘদিন ধরে পরিবারটি গ্রামের একটি হত্যা মামলায় ঘটনায় প্রতিপক্ষের দ্বারা কাঁটাতারের বেড়ায় অবরুদ্ধ হয়ে অনেকটা বন্দীদশা অবস্থায় ছিলেন। সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। নজর আসে প্রশাসনের।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন,সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো জিয়ারুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কাঁটাতারের বেড়া অপসারণ করে মুক্ত করেন পরিবারটিকে। প্রায় অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হন ভুক্তভোগী হাসিনা বেগম। এর মাধ্যমে প্রতিপক্ষের দেওয়া কাটাতারের বেড়ায় অবরুদ্ধ এক পরিবারকে দুইদিন পর মুক্ত করলো থানা পুলিশ ও উপজেলা প্রশাসন।

প্রতিবন্ধকতা অপসারণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম, এসিল্যান্ড মাসুদুর রহমান, উপজেলা মৎস্য অফিসার দেবলা চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান সিদ্দিক মিয়াসহ শতশত গ্রামবাসী। বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: মাসুদুর রহমান জানান, ওই গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিহিংসামুলক প্রতিবেশী এক পরিবারের বাড়িতে কাটাতারের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখেন প্রতিপক্ষের লোকজন।

এই নিয়ে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের হস্তক্ষেপে ঘটনাস্থলে পৌঁছে বাড়ির চারপাশের কাটাতারের বেড়া উচ্ছেদ করে মুক্ত করা হয় মালয়েশিয়া প্রবাসী পরিবারকে।
এ ঘটনায় অভিযুক্তরা পলাতক রয়েছেন বলে জানান তিনি ।এসব অপরাধমুলক কাজ ভবিষ্যতে ওই গ্রামে কেউ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে সবাইকে সতর্ক করেন।

উল্লেখ্য, গত দুইদিন আগে গ্রাম্যদলাদলি এবং একটি হত্যাকান্ডের ঘটনাকে কেন্দ্র করে কাওসার মাতুব্বর, জাকারিয়া মাতুব্বরের পক্ষের মাসুদ মিয়া ও আলী মিয়া তাদের মালীকানাধীন জায়গায় কাটাতারের বেড়া দেয়।

এতে হত্যা মামলার আসামী পক্ষের প্রতিবেশী সালাম মোল্লার পরিবার ওই কাটাতারের বেড়ায় অবরুদ্ধ হয়ে পড়ে। এরপর প্রায় তিন দিন পর প্রশাসনের হস্তক্ষেপে কাটাতারের বেড়া উচ্ছেদ করে অবরুদ্ধ পরিবারকে মুক্ত করে পুলিশ-প্রশাসন।

ভাঙ্গায় প্রশাসনের হস্তক্ষেপে কাঁটাতারের বেড়ায় অবরুদ্ধ দশা থেকে মুক্ত হলেন প্রবাসী পরিবার

আপডেট সময় : ১২:০০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩