ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভাঙ্গায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

মো: সরোয়ার হোসেন-ভাঙ্গা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৭:০০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ ২৬৯ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের তুলশিঘাটা গ্রামের একটি পুকুর থেকে এখলাছ মুন্সী (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

বুধবার বিকেলে ওই পুকুরের পানির মধ্যে থেকে ভাঙ্গা থানা পুলিশ তার লাশ উদ্বার করে থানায় নিয়ে আসে।

নিহত এখলাছ মুন্সী ওই গ্রামের আবুল বাসার মুন্সীর ছেলে। পরিবারের সদস্যরা জানান, বিকেলে সে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়।দীর্ঘ সময় পার হয়ে গেলেও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খুজঁতে থাকে। একপর্যায়ে পরিবারের সদস্যরা পুকুর পাড়ে তার পরিধান করা লুঙ্গি ও গেঞ্জি দেখতে পায়।এসময় স্থানীয়রা পুকুরের পানিতে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।

সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশের এস আই কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়ারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন খবর পেয়ে আমি রাতেই ঘটনাস্থলে ছুটে গিয়েছি। তবে লাশের গায়ে রক্ত ও ক্ষত চিহ্ন রয়েছে।
মৃত্যুর প্রকৃত কারন জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার পাঠানো হয়েছে। রিপোর্ট পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাঙ্গায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৭:০০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩