ঢাকা ১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ভাঙ্গায় তুচ্ছ ঘটনার জেরে ইফতারের পূর্বে রক্তক্ষয়ী সংঘর্ষঃআহত ২০

মো: সরোয়ার হোসেন - ভাঙ্গা (ফরিদপুর) :
  • আপডেট সময় : ১১:১৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ২৭০ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নে ছোট বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে ইফতার পূর্বে তিন গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।

সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ২০ জন আহত হয়। এ সময় মনসুরাবাদ বাজারের একাধিক দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতাল ও ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, গত এক সপ্তাহ আগে মনসুরাবাদ গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্র সাজ্জাদের সঙ্গে খাপুরা গ্রামের বাইজিদ নামের একজনের কথা কাটাকাটি হয়। বিষয়টি সেসময় এলাকার গন্যমান্য ব্যাক্তি সহ মাতুব্বররা মীমাংসা করে দেন। বৃহস্পতিবার ইফতারের পূর্বে সাজ্জাদ খাপুরা এলাকায় গেলে বাইজিদের লোকজন তার উপর হামলা চালায় ।

বিষয়টি ছড়িয়ে পড়লে মনসুরাবাদ, খাপুরা ও সিঙ্গার ডাক গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় এলাকায় রণক্ষেত্রে পরিনত হয়। সংঘর্ষ চলাকালে ঢাকা-খুলনা মহাসড়ক কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়‌। সংঘর্ষ চলাকালে সুযোগসন্ধানী কিছু মানুষ মুনসুরাবাদ বাজারের দোকানপাট ভাঙচুরসহ মালামাল লুটে নেয়।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান, ইফতারের আগ মুহূর্তে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাঙ্গায় তুচ্ছ ঘটনার জেরে ইফতারের পূর্বে রক্তক্ষয়ী সংঘর্ষঃআহত ২০

আপডেট সময় : ১১:১৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪