ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভাঙ্গায় কিস্তির টাকা দিতে না পেরে কৃষকের আত্মহত্যা

মো: সরোয়ার হোসেন,ভাঙ্গা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৫:২৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩ ৩৫৯ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের মাইঝাইল গ্রামে কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে এক কৃষকের আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ওই কৃষকের নাম ইউসুফ ব্যাপারী(৬০)। সে উক্ত গ্রামের কুটি মিয়া ব্যাপারীর ছেলে।

গতকাল বিকেলে কিস্তির টাকা নিয়ে স্ত্রীর সাথে দ্বন্দের জের ধরে কীটনাশক পান করে। পরবর্তীতে সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর রাতে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, একটি এনজিও সংস্থা থেকে কিস্তির টাকা উঠায়। নানা আর্থিক অনটনের কারনে সে কিস্তির টাকা পরিশোধ করতে পারছিলনা।

সকাল বেলা কিস্তির লোক বাড়িতে এসে কিস্তির টাকা চান কিন্ত কিস্তির টাকা দিতে না পারায় স্ত্রীর সাথে ঝগড়া হয়। এক পর্যায়ে সে মনের দুঃখে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। বাড়ির সবাই টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এ ব্যাপারে কাউলিবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু মিয়া বলেন, স্বামী স্ত্রীর মধ্য কিস্তির টাকা নিয়ে ঝগড়া হয়। পরবর্তীতে বিকালে সে কীটনাশক পান করে অবশেষে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

ভাঙ্গায় কিস্তির টাকা দিতে না পেরে কৃষকের আত্মহত্যা

আপডেট সময় : ০৫:২৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩