ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভাঙ্গায় ঐতিহ্যবাহী মালীগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া- সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

মো: সরোয়ার হোসেন -ভাঙ্গা( ফরিদপুর):
  • আপডেট সময় : ০৭:০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ১৬২ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী মালীগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শিক্ষক ফরহাদ হোসেনের সঞ্চালনায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার মোঃ মহসিন মোল্লা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলামের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর রাহাদ আনসারী,সহকারী শিক্ষা অফিসার অসীম কুমার দাস, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ।

পুরষ্কার বিতরণকালে ম্যানেজিং কমিটির সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন, শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করতে হবে। কারন সুস্থ জাতি গঠনে ক্রীড়া অগ্রনী ভূমিকা পালন করে।এজন্য ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় পৃষ্ঠপোষকতা বাড়াতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক সেনা সদস্য আঃ বারী মুন্সি,সাংবাদিক এ,টি,এম ফরহাদ নান্নু,মামুনুর রশিদ, মোঃ সরোয়ার হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবৃন্দ।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, যেমন খুশি তেমন সাজো, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগস :

ভাঙ্গায় ঐতিহ্যবাহী মালীগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া- সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

আপডেট সময় : ০৭:০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪