ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভাঙ্গায় ঐতিহ্যবাহী কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো: সরোয়ার হোসেন - ভাঙ্গা( ফরিদপুর):
  • আপডেট সময় : ০৪:০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪ ২২০ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সাংবাদিক মুন্সী মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য জোবায়দা মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ। প্রধান অতিথি হিসেবে কাজী জাফর উল্লাহ বলেন,তরুন এ শিক্ষার্থীরা আগামীতে পড়াশোনার মাধ্যমে দেশ ও দশের কল্যানে কাজ করবে।

লেখাপড়ার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি সকলের প্রচেষ্টা চালাতে হবে। আর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা সুস্থ জাতি গঠনে অগ্রনী ভূমিকা পালন করবে।এজন্য ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় পৃষ্ঠপোষকতা বাড়াতে হবে।এজন্য তিনি শিক্ষা,ক্রীড়া ও সাংস্কৃতিক পরিধি বাড়াতে তার পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন তিনি।

প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের সার্বিক পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী হেদায়েতুল্লাহ সাকলাইন,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দীপক মজুমদার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরন,সাধারন সম্পাদক আকরামুজ্জামান রাজা সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,গন্যমান্য ব্যাক্তিবৃন্দ।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ভাঙ্গায় ঐতিহ্যবাহী কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪