ভাঙ্গায় এইচপিভি ক্যাম্পেইন – ২০২৩ উদ্বোধন
- আপডেট সময় : ০৩:৩৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ৩১০ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গায় ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদেরকে এইচপিভি টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে উপজেলার কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে কার্যক্রমের উদ্বোধন করা হয়। এদিন শতাধিক শিক্ষার্থীকে এই টিকা দেওয়া হয়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্রী তরুণ কুমার পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দীন, শিক্ষা অফিসার মোহাম্মদ মোহসীন রেজা,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফিরোজুর রহমান, স্যানেটারী ইন্সপেক্টর মোঃ গোলাম মওলাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কর্মকর্তা – কর্মচারী সহ সংশ্লিষ্ট কর্মকর্তবৃন্দ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন তার বক্তব্যে বলেন, মেয়েদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। তাই লাজ লজ্জা না করে সকল শিক্ষার্থীকে টিকা গ্রহণের জন্য আহবান করেন।
এসময় তিনি আরও বলেন ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদেরকেও বিনামূল্যে এই টিকা প্রদান করা হবে।




















