ভাঙ্গায় উপজেলা পরিষদ গাড়ী চালক কেন্দ্রীয় কমিটির আলোচনা ও কমিটি গঠিত
- আপডেট সময় : ০৪:২৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩ ৩২৫ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা পরিষদ গাড়ী চালক সমিতির কেন্দ্রীয় কমিটির আয়োজনে এক আলোচনা সভা ও সংগঠনের নতুন কমিটি গঠিত হয়েছে।
রবিবার (২৩ জুলাই) সকালে ভাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান , নির্বাহী অফিসার আজিম উদ্দিন।
সভায় সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা পরিষদের গাড়ী চালকের বেতন সরকারীকরণ,বিভিন্ন বৈষম্য দূরীকরণের করনীয় নিয়ে আলোচনা করেন।
সভাশেষে কুমিল্লার মুরাদনগরের আঃ করিমকে সভাপতি রাজশাহীর বাঘার মো: লালনকে সাধারণ সম্পাদক এবং চাঁদপুর সদরের মোঃ জসীম গাজীকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলো নগরকান্দা উপজেলার শাহ আলম, সংগঠনের জেলা সভাপতিমোঃ শহিদুল ইসলাম, ভাঙ্গা উপজেলার মোহাম্মদ শাহিন শিকদার, বালিয়াকান্দীর আবুল কালাম আজাদ,আলফাডাঙ্গার সেলিম, মধুখালীর কামরুজ্জামান ডাবলু,সালথার মোঃ মনিরুজ্জামান,গোয়ালন্দের মোঃ আব্দুর রহমান,রাজবাড়ী সদরের মজিবুর রহমান,ত্রিশালের মামুনুর রশিদ শাহিন,বরিশাল সদরের তহিদুর রহমান,কাশিয়ানির মোহাম্মদ মাহবুবুর রহমান টুকু, ভাঙ্গা উপজেলার মামুন খলিফা, ভাঙ্গার জুয়েল সরদার, সাভারের মোঃ সবুজ,রংপুরের মোহাম্মদ আলমগীর হোসেন, ফেঞ্চুগঞ্জের মাসুম আহাম্মদ আজাদ, শালিখার টিটু আলম, বরগুনার মোঃ ইমদাদুল ইসলাম, মতলবের মোঃ রুবেল হোসেন, চাপাইনবাবগঞ্মোঃজের রহমত আলী প্রমুখ।


















