ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ভাঙন আতঙ্কে নদীপাড়ের মানুষ

মিজানুর রহমান মানিক-ময়মনসিংহ ব্যুরো:
  • আপডেট সময় : ০৫:৩০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৮৯ বার পঠিত

জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর বালুরচর এলাকায় ব্রহ্মপুত্র নদে ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে আতঙ্কে রয়েছে ওইসব নদী পাড়ের শত শত মানুষ। ভাঙনের মুখে পড়েছে জনবসতি, ফসলি জমি, হাট বাজার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মাদরাসা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পুরাতন ব্রহ্মপুত্র নদে ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়।

ভাঙনের স্বীকার মোরাদজ্জামাল জানান, আমার বাড়ি এ যাবৎ ৭ বার ভেঙেছে। এখন আর উপায় নেই। অন্যের বাড়িতে আশ্রয় নিতে হবে।

নাম প্রকাশের অনিচ্ছুক যুবলীগের নেতা বলেন, দীর্ঘদিন থেকে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের ফলে এই ভাঙনের সৃষ্টি হয়েছে। সরকারের কোটি টাকা ব্যয়ে নবনির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এখন হুমকির মুখে পড়েছে। বর্তমানে ভাঙন আতঙ্কে রয়েছে মোহাম্মদপুর বালুরচর এলাকাবাসী। ভাঙন রোধ করতে না পারলে ইসলামপুর এবং বকশীগঞ্জ উপজেলার সঙ্গে একমাত্র সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।

এলাকাবাসীর জোর দাবি, বাঁশ আর বালুর বস্তা ফেলে ভাঙন রোধ করা যাবে না। তাই আমরা নদী ভাঙনের স্থায়ী সমাধান চাই।

এ ব্যাপারে গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের চেয়াারম্যান আব্দুর রহিম বাদশা বলেন, আমি বিষয়টি ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি, জেলা পানি উন্নয়ন বোর্ডসহ স্থানীয় প্রশাসনকে অবহিত করায় ইতোমধ্যেই জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম পরিদর্শন করে ১০৫ মিটার ভাঙন রোধের জন্য ৭৫০০ জিও ব্যাগ এবং নগদ ৩০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন বলে জানান তিনি।

ভাঙন আতঙ্কে নদীপাড়ের মানুষ

আপডেট সময় : ০৫:৩০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩