ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ব্যারিস্টার সুমন খেলা দেখতে লাখো মানুষের ভীর

মো: আলা আমিন - জামালপুর :
  • আপডেট সময় : ০৯:০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ৩৮৭ বার পঠিত

উৎসবমুখর পরিবেশে জামালপুর পৌরসভা ফুটবল একাদশের সাথে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির এক প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারী) বিকেল ৪টার দিকে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপির খেলা দেখতে স্টেডিয়ামের কানায় কানায় দর্শক ভরে যায়।
ব্যারিস্টার সুমন এমপিকে দেখতে তার ভক্তরা দুর-দুরান্ত থেকে ছুটে আসে স্টেডিয়ামে। অনেকেই তার সাথে মোবাইল ফোনে সেলফি তুলতেও দেখা যায়।

জামালপুর পৌরসভা কর্তৃক আয়োজিত প্রীতি এই ফুটবল ম্যাচটি জাকজমকপুর্ণভাবে অনুষ্ঠিত হয়।ম্যাচটি শুরু হওয়ার আগে জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।

পরে উভয় দলের প্লেয়ারদের সাথে পরিচিতি পর্ব শেষে ফুটবল ম্যাচটির উদ্বোধন করা হয়। ম্যাচটি চলাকালীন গ্যালারিতে হাজার হাজার দর্শকদের সুমন সুমন নামে স্লোগান দিতে শোনা যায়।

খেলাটির প্রথম অধ্যায়ে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীকে ১ গোল দেয় জামালপুর পৌরসভা ফুটবল একাদশ। হাড্ডাহাড্ডি খেলার হাফটাইম অর্থাৎ শেষের দিকে সাদা রঙের ১০ নম্বর জার্সি পরিহিত ব্যারিস্টার সুমন জামালপুর পৌরসভা ফুটবল একাদশকে গোল দিয়ে সমতায় নিয়ে আসে। খেলার নির্দিষ্ট সময় শেষ হলে খেলার ফলাফল ড্র হয়।

খেলাটির প্রধান রেফারির দায়িত্ব পালন করেন সরোয়ার হোসেন শান্ত। আর ধারাভাষ্যকার ছিলেন সোহানুর রহমান।

ট্যাগস :

ব্যারিস্টার সুমন খেলা দেখতে লাখো মানুষের ভীর

আপডেট সময় : ০৯:০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪