বোয়ালমারী বিএনপির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা
- আপডেট সময় : ০৮:৪৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ২১৬ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বোয়ালমারী উপজেলা ও পৌর শাখার কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফরিদপুর জেলা শাখার আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির নাম ঘোষণা করা হয়েছে।
এছাড়া সমসংখ্যক সদস্য বিশিষ্ট পৌর কমিটির নামও ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণার পৃথক দুই পত্রে উল্লেখ করা হয়েছে- ‘নির্দেশিত হয়ে এই কমিটি অনুমোদন করা হইলো’।
ঘোষিত কমিটিতে বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে যথাক্রমে এডভোকেট সিরাজুল ইসলাম ও সঞ্জয় কুমার সাহাকে। আর পৌর কমিটিতে সভাপতি করা হয়েছে আব্দুল কুদ্দুস শেখ এবং সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইনকে।
উপজেলা কমিটিতে সহ সভাপতি করা হয়েছে ১০ জনকে। যুগ্ম সাধারণ সম্পাদক ৩ জন এবং ৪৯ জনকে করা হয়েছে নির্বাহী সদস্য। উপজেলা কমিটির সহ সভাপতি ১০ জন হলেন- খন্দকার নাজিরুল ইসলাম, সৈয়দ নুরুল ইসলাম, মোঃ শামসুদ্দিন মিয়া (ঝুনু), মোঃ শামচু মৃধা, মোঃ মিজানুর রহমান, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আজম মৃধা, মোঃ মাহবুবুর রশিদ হেলাল, মোঃ ইকরাম হোসেন ও মিনাজুর রহমান লিপন। কোষাধ্যক্ষ অমিত সাহা, সহ কোষাধ্যক্ষ গোপাল সাহা। সাংগঠনিক সম্পাদক মোঃ হাচিবুজ্জামান শাহীন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আতিয়ার রহমান, খালিদ মাহমুদ দুলাল ও সৈয়দ ফারুক হোসেন, দপ্তর সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ দপ্তর সম্পাদক কোমল সাহা। কমিটিতে ৪৯ জনকে করা হয়েছে নির্বাহী সদস্য।
এছাড়া ১০১ সদস্য বিশিষ্ট পৌর বিএনপির সভাপতি করা হয়েছে আব্দুল কুদ্দুস শেখকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মো. ইমরান হোসাইনকে। পৌর বিএনপির সহ সভাপতি করা হয়েছে ১০ জনকে। তারা হলেন- খাঁন আতাউর রহমান, কাজী কামরুল হক (মিজান), মোঃ সাইফুর রহমান, মোঃ নিজাম খান, স্বপন কুমার সাহা, শহীদ উদ্দিন দিপু, রওশন মোল্যা, মোঃ আমিনুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ এনামুল হক মটু। কমিটিতে ৫০ জন রয়েছেন নির্বাহী সদস্য।



















