ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বোয়ালমারীতে স্ত্রীর সাথে ঝগড়া করে স্বামীর আত্মহত্যা

এমএম জামান-বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৮:১৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩ ২০৬ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে স্ত্রীর সাথে ঝগড়া করে সম্রাট কাজী (২৫) নামে এক ব্যক্তির আত্মহত্যার খবর পাওয়া গেছে। তিনি উপজেলার গুনবহা ইউনিয়নের আখালিপাড়া গ্রামের বিশ্বাসপাড়া এলাকার হালিম কাজীর ছেলে।

সোমবার (২৪ জুলাই) ভোর পাঁচটার দিকে বাড়ির পাশের একটি গাছের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

স্থানীয় ইউপি সদস্য আলমগীর বিশ্বাস জানান, গুনবহা ইউনিয়নের বিশ্বাসপাড়া এলাকার বাসিন্দা সম্রাট কাজীর সাথে তার স্ত্রীর মাঝেমধ্যে ঝগড়া হতো। গত কয়েকদিন ধরে তিনি রাজমিস্ত্রির কাজে যাচ্ছিলেন না।

এনিয়ে রবিবার রাতে স্ত্রীর সাথে ঝগড়া হয়। পারিবারিক এ কলহের জেরে তিনি সোমবার ভোরে আত্মহত্যা করেন।

পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
এ ব্যাপারে লাশ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক কাজী আবুল বাসার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বোয়ালমারীতে স্ত্রীর সাথে ঝগড়া করে স্বামীর আত্মহত্যা

আপডেট সময় : ০৮:১৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩