ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বোয়ালমারীতে পিকআপভ্যানে ট্রেনের ধাক্কা, দুইভাই সহ নি-হ-ত ৩ আহত ১২

এমএম জামান, বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৭:৩২:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ১০৩ বার পঠিত

Oplus_131072

ফরিদপুরের বোয়ালমারীতে শ্রমিকবাহী একটি পিকআপভ্যানে ট্রেনের ধাক্কায় দুই ভাইসহ ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১২ জন। আহতদের বোয়ালমারী ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) তিনটার দিকে উপজেলার মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সোতাশী রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়,উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে অবস্থিত জনতা জুট মিলের শ্রমিকবাহী পিক আপ ভ্যানটি দুপুর আড়াইটার দিকে অরক্ষিত একটি রেল ক্রসিং পার হচ্ছিল। একই সময় ভাটিয়াপাড়া-কালুখালি রুটে চলাচলকারী একটি লোকাল ট্রেন ভাটিয়াপাড়ার দিকে যাচ্ছিল। ওই রেলক্রসিংয়ে শ্রমিকবাহী পিক আপটিকে ট্রেন ধাক্কা দিলে পিক আপ ভ্যানটি দুমড়েমুচড়ে পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আপন দুই ভাইসহ ৩ জন নিহত এবং অপর ১২ জন আহত হন।
নিহতেরা হলেন- উপজেলার ময়না ইউনিয়নের বিলকামড়াইল গ্রামের ছায়ফার মোল্যার ছেলে জব্বার মোল্যা ও মুছা মোল্যা এবং একই ইউনিয়নের চরবর্নী গ্রামের মো.কালামের স্ত্রী মোছা. শাহানারা। আহতদের মধ্যে গুরুতর ৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাঁচজনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হতাহতরা সবাই পিক আপ ভ্যানের যাত্রী ছিলেন। তারা স্থানীয় জনতা জুট মিলের শ্রমিক হিসেবে কাজ শেষে বাড়ি ফিরছিলেন।

দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

বোয়ালমারীতে পিকআপভ্যানে ট্রেনের ধাক্কা, দুইভাই সহ নি-হ-ত ৩ আহত ১২

আপডেট সময় : ০৭:৩২:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬