ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বোয়ালমারীতে পাগলা ঘোড়ার কামড়ে সাংবাদিকসহ আহত ১০

এমএম জামান,বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০২:৪৭:০৫ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮২ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে পাগলা ঘোড়ার কামড়ে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের স্টেশন রোড, কলেজ রোড ও চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে গত দুই দিনেও পৌরসভার বিভিন্ন স্থানে ঘোড়াটির কামড়ে ও লাথিতে অন্তত ১০ জন আহত হন। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পৌর সদরের চতুল এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “গত দুই দিনে বিভিন্ন বয়সী নারী-পুরুষসহ বেশ কয়েকজনকে ঘোড়ার কামড়ে আহত হতে দেখেছি। আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েকজন চিকিৎসা নিয়েছেন।”
প্রত্যক্ষদর্শী সাবেক পৌর কাউন্সিলর নিজাম উদ্দিন খান জানান, “কলেজ রোড থেকে শুরু করে চৌরাস্তা পর্যন্ত পৌরসভার বিভিন্ন স্থানে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘোড়াটি যাকে পাচ্ছে তেড়ে গিয়ে কামড়াচ্ছে। ধারণা করা হচ্ছে, কোনো পাগলা কুকুরের কামড়ে ঘোড়াটিও এমন অস্বাভাবিক আচরণ করছে।”

ঘোড়ার কামড়ে আহত সাংবাদিক কাজী হাসান ফিরোজ বলেন, “সকালে হাঁটার জন্য রেলস্টেশনের দিকে যাচ্ছিলাম। চৌরাস্তা এলাকায় পৌঁছালে একটি পাগলা ঘোড়া দৌড়ে এসে আমাকে কামড়ায়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এখনো প্রচণ্ড ব্যথা অনুভব করছি। আমার জানামতে আজ সকালেই ঘোড়ার আক্রমণে অন্তত ছয়জন আহত হয়েছেন।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোর্শেদ আলম বলেন, “সকালে ঘোড়ার কামড়ে কয়েকজন চিকিৎসা নিতে আসেন। তাদের ব্যথানাশক ওষুধ ও টিটেনাস ইনজেকশন দেওয়া হয়েছে। আহতদের ভাষ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, ঘোড়াটিকে কোনো পাগলা কুকুর কামড়িয়েছে, যার কারণে এটি অস্বাভাবিক আচরণ করছে।”

বোয়ালমারীতে পাগলা ঘোড়ার কামড়ে সাংবাদিকসহ আহত ১০

আপডেট সময় : ০২:৪৭:০৫ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫