ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বোয়ালমারীতে দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছর কারাদণ্ড অবৈধ সম্পদ বাজেয়াপ্ত

এমএম জামান,বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৯:০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ১৩৭ বার পঠিত

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইসরাত জাহান (দিপা) নামে এক নারীকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন।
অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বিশেষ মামলা নং-০৫/২০২২-এর রায়ে ফরিদপুরের স্পেশাল জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো.শরীফ উদ্দীন এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ইসরাত জাহান (দিপা) বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত মো.মিজানুর রহমান সোনা মোল্লার স্ত্রী।
রায়ে বলা হয়,দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুদক কর্তৃক ২০২০ সালের ৩০ নভেম্বর দায়েরকৃত মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে এ দণ্ড প্রদান করেন।

তবে একই মামলায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত ওই অভিযোগ থেকে তাকে খালাস দিয়েছেন।
রায়ের পর আসামি জামিনে থাকায় তাকে সাজা পরোয়ানামূলে ফরিদপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৩৫এ ধারা অনুযায়ী, আসামির পূর্বে হাজতবাসের সময় (যদি থাকে) প্রদত্ত সাজা থেকে সমন্বয় করা হবে।
এদিকে, আদালত আসামির জ্ঞাত আয়ের উৎসের বাইরে অর্জিত ১ কোটি ৬৯ লাখ ৪ হাজার ২৭১ টাকা মূল্যের সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন।

রায়ের অনুলিপি ফরিদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।

বোয়ালমারীতে দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছর কারাদণ্ড অবৈধ সম্পদ বাজেয়াপ্ত

আপডেট সময় : ০৯:০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬