ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে মুরাদ সিকদার নামে প্রতিবন্ধীর মৃত্যু

এমএম জামান- বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ১০:১০:১০ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪ ১৬৫ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে মুরাদ বিশ্বাস (৫২) নামে এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রূপাপাত ইউনিয়নের কলিমাঝি গ্রামের হাসান বিশ্বাসের ছেলে। রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের জিম্মায় নিয়েছে।

রবিবার সকালের দিকে টুঙ্গিপাড়া-রাজশাহী ট্রেন লাইনের কলিমাঝি পূর্বপাড়া রেলগেট সংলগ্ন এলাকায় টুঙ্গিপাড়া এক্সপেসের নিচে কাটা পড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রবিবার সকালে শারীরিক প্রতিবন্ধী মুরাদ বিশ্বাস ট্রেন লাইনের পাশে ঘাস কাটছিল। লাঠি ভর দিয়ে চলাচল করেন তিনি। দুই-দিন ধরে স্ত্রীর সাথে ঝগড়া চলছিল নিহত ব্যক্তির। পারিবারিক কলহের কারণে ওই যুবক রবিবার সকাল সাড়ে ৮টার দিকে টুঙ্গিপাড়া-রাজশাহী ট্রেন লাইনের কলিমাঝি পূর্বপাড়া রেলগেটের পূর্ব পাশে টুঙ্গীপাড়া এক্সপেসের নিচে ঝাঁপ দিতে পারে বলে সূত্র জানায়। এ সময় ট্রেনে তার মাথা বিছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বোয়ারমারী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানা পুলিশ লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। সকল আইনি প্রক্রিয়া রেলওয়ে পুলিশ গ্রহণ করবে।

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে মুরাদ সিকদার নামে প্রতিবন্ধীর মৃত্যু

আপডেট সময় : ১০:১০:১০ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪