বোয়ালমারীতে গোল্ডেন লাইন বাসের ধাক্কায় বাবু নামে কলেজ ছাত্র নি-হ-ত
- আপডেট সময় : ১০:৪৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ১৭১ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।নিহত কলেজ ছাত্রের নাম শাহানুর ইসলাম বাবু।
মঙ্গলবার সকালে উপজেলার মাঝকান্দি–ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের কাদিরদী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম শাহানুর ইসলাম বাবু আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা ও স্থানীয় একটি কলেজের ছাত্র।
দুর্ঘটনায় তার বন্ধু আরিফ মোল্যা (২৩) গুরুতর আহত হয়।
জানা যায়, সকালে শাহানুর ও আরিফ মোটরসাইকেল যোগে আলফাডাঙ্গা থেকে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাদিরদী কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে সাজরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে এবং দুই আরোহী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহানুর ইসলাম বাবুকে মৃত ঘোষণা করেন।
আহত আরিফ মোল্যা বর্তমানে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা গুরুতর।
বোয়ালমারী থানার উপ পরিদর্শক (তদন্ত) আল আমিন জানান, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে দুর্ঘটনাকবলিত বাসটি পালিয়ে গেছে।
নিহত শিক্ষার্থীর মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবার থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
প্রাণ হারানো তরুণ কলেজ ছাত্রের মৃত্যুতে তার এলাকায় ও শিক্ষাপ্রতিষ্ঠানে নেমে এসেছে শোকের ছায়া।



















