ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বোয়ালমারীতে অবৈধ সীসা কারখানার মালিক হিরু মুন্সীকে ১ লাখ টাকা জরিমানা

এমএম জামান-বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৯:১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ২৩৩ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে একটি অবৈধ সীসা কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আদালত কারখানাটির মালিক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিরু মুন্সিকে ওই টাকা জরিমানা করে অবৈধ কারখানাটি বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়ন পরিষদের সামনে জয়নগর বটতলা এলাকায় হিরু মুন্সির সীসা কারখানায় এ অভিযান চালানো হয়।

আদালত পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ।
আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, অবৈধভাবে পুরাতন ব্যাটারি ভেঙে সীসা তৈরি করায় জনৈক হিরু মুন্সির ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর সংশোধিত ২০০৬ এর ৬ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বোয়ালমারীতে অবৈধ সীসা কারখানার মালিক হিরু মুন্সীকে ১ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৯:১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪