ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বোয়ালমারীতে অটোভ্যানের চাপায় শিশু নিহত

এমএম জামান- বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৭:৪১:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩ ৩০৬ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে পেঁয়াজ বহনকারী একটি অটোভ্যানের চাপায় ৫ বছরের এক শিশু নিহত হয়েছে।

শনিবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে এই ঘটনা ঘটে।

শিশুটির নাম জারিপ (৫)। সে ডোবরা গ্রামের মো. গোলাম মোস্তফার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, জারিপ সমবয়সী কয়েকজন শিশুর সাথে বাড়ির সামনে রাস্তায় খেলাধুলা করছিল। এ সময় পেঁয়াজ বহনকারী একটি অটোভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইঞ্জিনচালিত দ্রুতগামী ভ্যানটির চাকা শিশুটির পেটের উপর দিয়ে যাওয়ায় সে মারাত্মক আহতাবস্থায় রাস্তায় পড়ে থাকে। তাকে উদ্ধারের সময় ভ্যানটি পালিয়ে যায়।

স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা হক টুম্পা বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

সাতৈর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন – ভ্যান চালক দুর্ঘটনার পর পালিয়ে যায়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশুটিকে দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুল ওহাব জানান, শুনেছি ভ্যানের ধাক্কায় শিশুটি নিহত হয়েছে। পরিবারের লোকজন হাসপাতাল থেকে মৃতদেহ বাড়িতে নিয়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । তদন্ত চলমান, পরিবারের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বোয়ালমারীতে অটোভ্যানের চাপায় শিশু নিহত

আপডেট সময় : ০৭:৪১:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩