ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বোয়ালমারীতে অজ্ঞান পাটির খপ্পরে পড়ে শিক্ষা অফিসের উচ্চমান সহকারীর মৃত্যু

এমএম জামান-বোয়ালমারী (ফরিদপুর)
  • আপডেট সময় : ০৯:৫৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩ ১৯৯ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারী প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উচ্চমান সহকারী মো. জাহিদুর রহমান তালুকদার ফরিদপুর থেকে কর্মস্থলে আসার পথে লোকাল বাসের মধ্যে অজ্ঞান পাটির খপ্পরে পড়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনা ঘটেছে।

তিনি জেলার নগরকান্দা উপজেলার চরযশোরদি ইউনিয়নের দইসারা গ্রামের হাজী আব্দুর রউফ তালুকদারের ছেলে। রবিবার (২০ আগস্ট) সন্ধ্যার দিকে ওই কর্মচারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহাদ মিয়া।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উচ্চমান সহকারী পদে মো. জাহিদুল ইসলাম ২০১৩ সাল থেকে বোয়ালমারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করেন তিনি। তার স্বর্ণা ও অর্না নামে দুই মেয়ে আছে। তিনি ফরিদপুর শহরে ভাড়া বাড়িতে বসবাস করতেন। প্রতিদিনের ন্যায় রবিবার (২০ আগস্ট) সকালে ফরিদপুর থেকে লোকাল বাসে বোয়ালমারী কর্মস্থলে আসার পথে বাসের মধ্যে অজ্ঞান পাটির খপ্পরে পড়ে অচেতন হয়ে পড়েন।

বেলা সাড়ে ১০টার দিকে তাকে সহস্রাইল বাসস্ট্যান্ডে বাসের ভেতর অচেতন অবস্থায় দেখতে পান প্রাথমিক বিদ্যালয়ের দুই জন শিক্ষক। তারা সাথে সাথে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ফোন করলে তাকে স্থানীয়দের সহায়তায় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে রবিবার দুপুর ৩টার দিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদ হোসেন বলেন, শিক্ষা অফিসের এক কর্মচারীকে অজ্ঞান অবস্থায় লোকজন নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে বিষয়টি জানতে পেরেছি।
রবিবার সন্ধ্যায় এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবু আহাদ মিয়া বলেন, সকাল সাড়ে ১০টায় খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি করা হয়। সন্ধ্যার পরপরই চিকিৎসাধীন অবস্থায় জাহিদুর রহমান মারা যান। আমার এ কর্মচারীর মৃত্যুতে আমরা শোকাহত।

বোয়ালমারীতে অজ্ঞান পাটির খপ্পরে পড়ে শিক্ষা অফিসের উচ্চমান সহকারীর মৃত্যু

আপডেট সময় : ০৯:৫৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩