ঢাকা ১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

বেনাপোল চেকপোস্টে কর্মরত এপিবিএন ইনচার্জের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মোঃ নজরুল ইসলাম-বিশেষ প্রতিনিধ:
  • আপডেট সময় : ০৬:১৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ৪৯৬ বার পঠিত

সোমবার (১৮ সেপ্টেম্বর)ভারতগামী পাসপোর্ট যাত্রীদের
সাথে দুর্ব্যবহার, শারীরিক নির্যাতন এবং টাকার বিনিময়ে সিরিয়াল ভঙ্গ করে যাত্রীদের আগে যাবার সুযোগ করে দেবার অভিযোগ উঠেছে চেকপোস্টে কর্মরত এপিবিএন ইনচার্জের বিরুদ্ধে।

একাধিক ভুক্তভোগী যাত্রী জানান,দেশের বিভিন্ন এলাকা থেকে বেনাপোল চেকপোস্ট পথে ভারতে যাবার সময় যাত্রীরা ভোর রাতে চেকপোস্ট সংলগ্ন আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে অপেক্ষায় থাকে।

এ সময় স্থানীয় কিছু দালালের সহযোগিতায় তিনি জনপ্রতি ২’শ টাকা নিয়ে বিকল্প পথে টার্মিনাল ভবনের ভেতরে ঢুকিয়ে দেয়। এই টাকার ভাগ বেনাপোল পোর্টের কিছু কর্মচারি পেয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। এভাবে মাসে আয় করছে লাখ লাখ টাকা।

ভুক্তভোগী পাসপোর্ট যাত্রী এবং স্থানীয় ব্যবসায়ীরা জানান, সিরিয়াল ভেঙে টাকার বিনিময়ে যাত্রীদের আগে পারাপারের সুযোগ সৃষ্টি নিয়ে প্রায়শ যাত্রীদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে তাদেরকে নানা রকম হুমকি দেন।

এছাড়া ইনচার্জের বিরুদ্ধে চোরাচালানের পণ্য পাচারের অভিযোগ করেছেন চেকপোষ্ট সংলগ্ন সাদিপুর রোডের আমিনুল সহ বেশকিছু ব্যবসায়ী। কাস্টমস তল্লাশি কেন্দ্রে পৌঁছানোর আগেই ভারত ফেরত যাত্রীদের নিকট থেকে কম্বল সহ বিভিন্ন মালামাল কিনে কাস্টমস কর্মকর্তাদের ম্যানেজ করে তল্লাশি কেন্দ্র পেরিয়ে স্থানীয় ব্যবসায়ীদের নিকট বিক্রি করে থাকেন তিনি। কাস্টমস তল্লাশি পার করে একটি কম্বল স্থানীয় দোকানদারদের নিকট বিক্রি করে কম্বল প্রতি ৩ শ টাকা লাভ হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ট্যাগস :

বেনাপোল চেকপোস্টে কর্মরত এপিবিএন ইনচার্জের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

আপডেট সময় : ০৬:১৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩