বেনাপোল এক্সপ্রেস ট্রেনের স্টপেজ পাচ্ছে খোকসা
- আপডেট সময় : ০৫:১৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩ ১৭৯ বার পঠিত

দীর্ঘ প্রচেষ্টার পর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাসের জোরালো প্রচেষ্টায় অবশেষে কুষ্টিয়ার খোকসা ও রাজবাড়ির পাংশা থামবে পদ্মা সেতু দিয়ে চলা ঢাকামুখী দ্রুতগামী ট্রেন বেনাপোল এক্সপ্রেস (৭৯৫/৭৯৬)। ১৭ ডিসেম্বর রবিবার বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (টিটি) মো. শওকত জামিল মোহসী স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়।
২৮ নভেম্বর রেলওয়ে পশ্চিমের মহাব্যবস্থাপকের দেয়া ৫৪.০১.৮১০০.১৫৪.০১.০২৬.১৯-০৭১ স্মারকের একটি চিঠির প্রেক্ষিতে এমন জনস্বার্থে এমন সিদ্ধান্ত দেয় বাংলাদেশ রেলওয়ে। একই সাথে
ওই পত্রে বলা হয়, খোকসা স্টেশনে বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী ৭৯৫/৭৯৬ নম্বর বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ২ মিনিট যাত্রা বিরতি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি পাংশা স্টেশনে খুলনা-ঢাকা-খুলনা রুটে চলাচলকারী ৭২৫/৭২৬ নম্বর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ২ মিনিট যাত্রা বিরতির আদেশ দেয়া হয়।
এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে বেনাপোল এক্সপ্রেস ট্রেন খোকসা স্টেশনে এবং সুন্দরবন এক্সপ্রেস ট্রেন পাংশা স্টেশনে ২ মিনিট করে যাত্রা বিরতি প্রদানের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশও দেয়া হয়।




















