ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বেগম রোকেয়া দিবসে খানসামায় জয়িতাদের সংবর্ধনা

মোঃ লায়ন ইসলাম- খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৯:৪৭:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ ১৩৯ বার পঠিত

“নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” স্লোগানে দিনাজপুরের খানসামায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের জয়িতা সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা শেষে ৫ জন জয়িতাকে সম্মাননা স্মারক, সনদ ও ফুল উপহার দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ নজমুল হক, দিনাজপুর জেলা জর্জকোর্টে সিনিয়র আইনজীবী মীর ইউসুফ আলী। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ প্রমূখ।

পুরষ্কার প্রাপ্তরা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী কাচিনিয়া গ্রামের নারী রশিদা বেগম, শিক্ষা ও চাকুরীতে সাফল্য অর্জনকারী হাসিমপুর গ্রামের নারী সাবিয়া খাতুন, সফল জননী গোয়ালডিহি গ্রামের আকলিমা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা পাকেরহাট গ্রামের মোছা. রিনা ও সমাজ উন্নয়নে অবদান রাখায় ছাতিয়নগড় গ্রামের শ্রীমতি মুক্তি রানী রায়।

বেগম রোকেয়া দিবসে খানসামায় জয়িতাদের সংবর্ধনা

আপডেট সময় : ০৯:৪৭:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪