ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বৃষ্টিভেজা সড়কে মর্মান্তিক দুর্ঘটনা: দৌলতপুরে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

মোঃ হারুন অর রশীদ,দৌলতপুর (কুষ্টিয়া):
  • আপডেট সময় : ১০:০২:৫২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৫৬ বার পঠিত

Oplus_131072

কুষ্টিয়ার দৌলতপুরে বৃষ্টিভেজা পিচ্ছিল সড়কে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রহিবুল ইসলাম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।
বুধবার (৬ মে) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় প্রাগপুর-ভেড়ামারা প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রহিবুল ইসলাম দৌলতপুর উপজেলার তারাগুনিয়া ফারাকপুর হিসনাপাড়া গ্রামের ইমান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বৃষ্টির মধ্যে ভেজা সড়কে মোটরসাইকেল চালিয়ে আল্লারদর্গা বাজার থেকে তারাগুনিয়া বাজারের দিকে যাচ্ছিল রহিবুল। জয়রামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভেড়ামারা অভিমুখী একটি দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক মাইক্রোবাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ও তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

বৃষ্টিভেজা সড়কে মর্মান্তিক দুর্ঘটনা: দৌলতপুরে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

আপডেট সময় : ১০:০২:৫২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬