ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বৃত্তি পরীক্ষায় বৈষম্যের প্রতিবাদে আলফাডাঙ্গায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মানববন্ধন

আজিজুর রহমান দুলাল,আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৪:২৫:১৩ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ১৮১ বার পঠিত

Oplus_0

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। সোমবার(৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় তিন শতাধিক শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন।

মানববন্ধনে উপজেলার ১১টি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করে বলেন, শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষার সুযোগ রেখে বেসরকারি শিক্ষার্থীদের বঞ্চিত করা চরম বৈষম্য। এটি শিক্ষার সমতার পরিপন্থী এবং দেশের অসংখ্য মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মাসুদ,সহ-সভাপতি খান আসাদুজ্জামান টুনু, সালেহা একাডেমির প্রধান শিক্ষক নজরুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি পলি খাতুন এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আমেনা খাতুন।

বক্তারা বলেন,“বৃত্তি পরীক্ষা সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত করতে হবে। সরকারি-বেসরকারি সকল বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”

তারা আরও হুঁশিয়ারি দেন,যদি বৈষম্যমূলক সিদ্ধান্ত বাতিল না করা হয়, তবে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.রফিকুল ইসলামের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়। স্মারকলিপিতে প্রধান উপদেষ্টা বরাবর বৃত্তি পরীক্ষায় সকল শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়।

বৃত্তি পরীক্ষায় বৈষম্যের প্রতিবাদে আলফাডাঙ্গায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মানববন্ধন

আপডেট সময় : ০৪:২৫:১৩ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫