ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বিরামপুরে অসুস্থ মুরগি বিক্রি করায় খামারিকে জরিমানা

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০১:০৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩ ১২৬ বার পঠিত

দিনাজপুরের বিরামপুরে খামারে অসুস্থ মুরগি বিক্রয় করার অভিযোগে বেলাল হোসেন নামের এক খামারিকে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ অক্টোবর) পৌর শহরের ভেটায় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন। এসময় উপজেলা ভেটেরিনারি সার্জন মমিনুর ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিরামপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন জানান, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়া মহল্লার বেলাল হোসেন তার খামারের অসুস্থ মুরগি বিক্রয় করছিলেন। এমন খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনার সত্যতা পাওয়ায় খামারিকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিরামপুরে অসুস্থ মুরগি বিক্রি করায় খামারিকে জরিমানা

আপডেট সময় : ০১:০৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩