বিয়ের দাবিতে অনশন এক সন্তানের জননী, পলাতক ইব্রাহিম
- আপডেট সময় : ০৯:১৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫ ১৪৩ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে পরকীয়া প্রেমে শারিরীক সম্পর্কে অনৈতিক কাজে ধরা পড়ে। বিয়ের দাবিতে বাড়ির উঠানে বসে অনশন করছে মোছাঃ সাথী আক্তার যুবতী।তিনি ৫ বছর বয়সের এক কন্যা সন্তানের জননী।অন্যদিকে ঘটনাটি চাপা নেতাদের তরিহরি চলছে দরদাম।
গত সোমবার (২৭ই জানুয়ারী) রাত আনুমানিক ১০ ঘটিকায় গোয়ালন্দ পোরসভার ২নং ওর্য়াডে দেওয়ান পাড়া এলাকায় মৃত সামসু দেওয়ানের ছেলে ইব্রাহিম দেওয়ান’কে নিজ বাড়িতে আটক করেন স্থানীয়রা।অপরদিকে একই এলাকার বাসিন্দা রাজমিস্ত্রী মোঃ লিপু সরদারের স্ত্রী সাথী আক্তার কে।
প্রতিবেশী জাহিদুল ইসলাম বলেন, আমরা মোবাইল ফোনে গেমস খেলতে ছিলাম।এই বাড়িতে একজন মহিলা রাতের অন্ধকারে প্রবেশ করে। আধা ঘণ্টা বেশি সময় হলো বের হয় না। আমরা এলাকায় বাসি সবাই যাই ঐ বাড়িতে খোঁজ নেওয়ার জন্য গিয়ে ঘর খুলতে বল্লে এই সময় বাড়ির মানুষ আমাদের উপর ক্ষিপ্ত হয়।দরজা খুলতে বাধা দেয়।এক পর্যায়ে দরজা খুলে মোবাইল ফোনে ভিডিও ধরন করি।ইব্রাহিম দেওয়ানের মা বলে যেই মেয়ে সাথে বিয়ে ঠিক হয়েছে। সে মেয়ে এসেছে কিন্তু কিছুক্ষন পর বাধ্য হয়ে দরজা খুল্লে দেখা যায়।আমাদের এলাকার বাসিন্দা রাজমিস্ত্রী মোঃ লিপু সরদারের স্ত্রী সাথী আক্তার।
স্থানীরা বাসার সরদার বলেন, ইব্রাহিম দেওয়ানের বিরুদ্ধে আগে অনৈতিক কাজে কথা শুনেছি। সেই দিন রাতে এক জন অবিবাহিত পুরুষ ঘরে মহিলাকে ঢুকতে দেখি। বিষয় টা জানার কোতুহল জাগে। পরে স্থানীয় সাথে গেলে বুঝতে পারি।ঘরের মধ্যে হস্তাহস্তি বাজে অনৈতিক কাজ হচ্ছে। আমরা বাড়িতে গিয়ে পরিবার সবাই কে ডাকতে তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়।ইব্রাহিম দেওয়ান ঘরের ভিতর থেকেই উচ্চস্বরে আমাদের গালাগালি করতে থাকে ও তার চাচাতো ভায়েরা আমাদের লাঠি দিয়ে মারতে আসে।এমন সময় এলাকার অনেক লোক উপস্থিত হওয়ায় ঘর খুলতে বাদ্য হয়।পরবর্তী ঐ ঘরে মহিলা সহ এলাকাবাসীর হতে ধরা পড়ে।
ভুক্তভোগী সাথী আক্তার বলেন, ইব্রাহিম আমাকে জোর করে নিয়ে আমার সাথে অনৈতিক কাজ করেছে।এলাকাবাসী বুঝতে পেরে আমাকে উদ্ধার করে। কিন্ত সে আমাকে কারো কাছে কিছু বলা নিষেধ করে। আমাকে বিয়ের প্রলোভন দেখায়। কিছুক্ষন পর আমাকে জোর করে বাড়ি থেকে বের করে দেয়। সে আমাকে নষ্ট করেছে এখন বিয়ে করে আমার সাথে সংসার করবে।তার জন্য স্বামী হারিয়েছি,সন্তান হারিয়েছি,এখন আমি কই যাব, আমার বাপ নাই।
তিনি আরও বলেন,গতকাল বুধবার(২৯ জানুয়ারী) আমাকে দশ লাখ টাকার কাবিননামা করবে বলে। আমাকে একটি কাগজে স্বাক্ষর করতে বলেন। আমি বলি কাবিন করতে তো কাজী লাগবে বা কোর্টে যেতে হবে। কিন্তু আমাকে ভয় দেখিয়ে একটা কাগজে স্বাক্ষর করায়।তার পর আমাকে ২০ হাজার টাকা হাতে দিয়ে বাড়ি থেকে বের করে দেয়।আমি টাকা নিতে রাজি না হওয়ায় আমাকে হত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে সবাই পালিয়েছে।
অভিযুক্ত ইব্রাহিম দেওয়ানের সাথে একাধিক মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে সংযোগ টি বিছিন্ন থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনর্চাজ মোহাম্মদ রাকিবুল ইসলাম কালবেলা কে জানান,এই বিষয় লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে।



















