ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বিমানবন্দরে গ্রেফতার সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম

নাঈম ইকবাল-কুমিল্লা (চৌদ্দগ্রাম):
  • আপডেট সময় : ০৭:৪৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ২৬৮ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজ আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২২ জুলাই)ভোররাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাহরাইনগামী ফ্লাইটে ওঠার আগে তাকে আটক করা হয়। পুলিশের দাবি, তিনি বিদেশ পালানোর চেষ্টা করছিলেন।

মাহফুজ আলম ২০১৫ সালের চাঞ্চল্যকর চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলা চালিয়ে ৮ জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডি কুমিল্লার সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ মাইনুদ্দিন। তিনি বলেন,“সোমবার সকাল ৯টার দিকে বিমানবন্দর থানা পুলিশ আমাদের জানায় যে, মাহফুজ আলমকে গ্রেফতার করা হয়েছে। তাকে দ্রুত কুমিল্লায় আনার প্রক্রিয়া চলছে।”

ঘটনার পেছনের প্রেক্ষাপট অনুযায়ী,২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আইকন পরিবহনের একটি যাত্রীবাহী নৈশকোচে পেট্রোল বোমা হামলা চালানো হয়।ভয়াবহ সেই হামলায় ঘটনাস্থলেই ৮ জন যাত্রী পুড়ে মারা যান, আরও অনেকে দগ্ধ হন।

দীর্ঘ সময় পর,২০২৪ সালের ১১ সেপ্টেম্বর কুমিল্লা আদালতে আবুল খায়ের নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় সাবেক রেলমন্ত্রী ও চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য মুজিবুল হক মুজিব,সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ এবং তৎকালীন কুমিল্লা পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ ১৩০ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া, অজ্ঞাত আরও ৬০ জনকেও আসামি করা হয়।

মামলাটি বর্তমানে দেশের উচ্চ আদালতের বিশেষ নজরধারায় রয়েছে এবং মামলার তদন্ত ও বিচার কার্যক্রম নিয়ে রাষ্ট্রপক্ষ রয়েছে সক্রিয় অবস্থানে।

বিমানবন্দরে গ্রেফতার সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম

আপডেট সময় : ০৭:৪৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫