বিপুল পরিমান জালনোটসহ কারবারি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:৫২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ১৯২ বার পঠিত

সাভাররর আশুলিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জালনোটসহ আব্দুর রশিদ (২৯) নামে এক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। এসময় তার হেফাজত থেকে ৭ লক্ষ ৪৪ হাজার টাকা মূল্যমানের জালনোট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২ মে) বিকাল ৪টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।
এর আগে বুধবার (১ মে) সন্ধ্যার দিকে আশুলিয়ার বালুরমাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোঃ আব্দুর রশিদ (২৯) বগুড়া জেলার বাসিন্দা। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামী জানায় যে, দীর্ঘদিন যাবৎ ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ রাজধানীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা জাল বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



















